ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ আহ্বান" রুপপুর এর উদ্যোগে গাইরুল্লার সাথে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করায় রুপপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে আজ সোমবার ৭ এপ্রিল ৬ জন মুসল্লীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে । বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
জনাব মোঃ শহীদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন খান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, জামিয়া আশরাফিয়া পাবনার ভাইস প্রিন্সিপাল মোঃ মুফতি নাজমুল হাসান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ ঈশ্বরদী সরকারি কলেজ মোঃ হাবিবুর রহমান, পাকশী রেলওয়ে কলেজের অধ্যক্ষ মোঃ ইমরুল কায়েস, জামিয়া সিদ্দিকিয়া আমবাগান মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল মামুন, এনবিপিএম হাই স্কুল পাকশি ঈশ্বরদীর প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঈশ্বরদী শাখার সভাপতি আনিসুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবর সাবেক সভাপতি জনাব এস এম রাজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাহাব
উদ্দিন।
বক্তারা বলেন, আহবান বরাবরই সামাজিক কর্মকাণ্ড করে থাকে। এটা কোন রাজনৈতিক সংগঠন নয়। আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রত্যেকের মত ভিন্ন হতে পারে। কিন্তু আমাদের সামাজিক সংগঠন আহবানের কার্যক্রম সব একই। আহ্বান রাস্তার উপরে জমে থাকা বালু এবং ময়লা আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প করেছে।
বক্তার আরও বলেন, এবার রোজার আগে আহবান ঘোষণা দিয়েছিল গাইরুল্লাহর সাথে মসজিদে এসে যারা দির্ঘ ৪০ দিন জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের সকলকে বাইসাইকেল উপর দেয়া হবে। সেই মোতাবেক বেশকিছু মুসল্লি অংশ নেন। এদের মধ্য থেকে বেশিরভাগ মুসল্লী জামাতের সাথে নামাজ আদায় অনিয়মিত হয়ে যায়। এদের মধ্য থেকে মাত্র ছয়জন মুসল্লী নিয়মিত নামাজ আদায় করেন। আজকে সেই ছয়জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রধান অতিথি সুবীর কুমার দাস বলেন, আহ্বান সামাজিক একটি সংগঠন। এই সংগঠনের মতো প্রতিটি ইউনিয়নে একটি করে সংগঠন হওয়া প্রয়োজন। তিনি বলেন আমাদের দেশে যুবক এবং তরুণ ছেলেরা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে থাকেন। বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে অকালেই অনেক তরুণ এবং যুবকের প্রাণহানি ঘটছে। শুক্রবারে জুম্মার নামাজে ইমাম সাহেবরা এ বিষয়ে বক্তব্য রাখলে কিছুটা হলেও বেপরোয়া মোটরসাইকেল চালানো কমে যাবে। আগামীতে আহ্বান সামাজিক আরো ভালো ভালো কাজ করবে। উপজেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করবে।
0 Comments