Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী বাইপাস স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের (আপ- ৭৯৩) ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তিন ঘণ্টার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার (১২ এপ্রিল) ভোর পৌনে ৫টায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার এস এম সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের ৬টি চাকা ও প্রথম বগির ২টি চাকা লাইনচ্যুত হয়। ভোর ৬টার দিকে ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। তিন ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হলে ট্রেন পঞ্চগড় অভিমুখে যাত্রা শুরু করে।
ঈশ্বরদী বাইপাস স্টেশনে দায়িত্বরত সিগন্যাল মেনটেন্টম্যান (এমএস) খাজা মঈনুদ্দিন জানান, রিলিফ ট্রেন এসে উদ্ধার শেষে প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Post a Comment

0 Comments