Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ রোববার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ খেলার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এদিন সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ঈশ্বরদী ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান তাঁরা প্রমুখ। এ ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন খেলার খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments