ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনীর ছোঁড়া বোমায় উড়ছে ছিন্নভিন্ন মরদেহ। এমন চিত্রে মুখর প্রতিবাদে সারাবিশ্ব। তারই ধারাবাহিকতায় গাজায় এমন গনহত্যা বন্ধের দাবি ও প্রতিবাদে সমর্থনে হাজারো তৌহিদী জনতা ও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদীর সড়ক মহাসড়ক।
সোমবার (৭ এপ্রিল) দুপুর দুইটার দিকে যোহরের নামাজ পরে ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে রেলগেট চত্বরে প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এসময় ইসরায়েলের সকল পন্য বর্জনের ডাক ও বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের গনহত্যার প্রতিবাদে হরতাল সমর্থনের আহবান জানানো হয়েছে।
বিক্ষোভ মিছিলে- ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’, ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারী মুসল্লীরা। পরে রেলগেট চত্বরে এ গনহত্যার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়ালিউল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খাঁন, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সাধারন সম্পাদক সাইফুদ্দিন ইয়াহ
িয়া, সাবেক ভিপি রেজাউল করিম শাহিন সহ অন্যান্যরা।
হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। অসংখ্য মুসলিম হত্যা করেছে। শিশু, চিকিৎসাকর্মী ও সাংবাদিক- কোনো কিছুই বাদ দিচ্ছে না। গাজাকে একটি ধ্বংস নগরীতে রূপান্তরিত করা হয়েছে। আমরা মুসলমান জাতি ঐক্যবদ্ধ হয়ে এ গনহত্যার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে লড়াই করবো ইনশাআল্লাহ। আজ থেকে ইসরায়েলের সকল পন্য বয়কট করার ঘোষনা দিচ্ছি। মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা আর সহ্য করা হবেনা।
0 Comments