Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, বিএনপি কার্যালয় ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ , পুলিশেরএসপি ও এসআইসহ আহত ১৫

ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, বিএনপি কার্যালয় ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ , পুলিশেরএসপি ও এসআইসহ আহত ১৫ ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা বিএনপি কার্যালয় ভাংচুর ,ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, এস আই সহ১৫ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা পৌর শহরের পোষ্ট অফিস মোড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট অতিক্রম করার সময় বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও (বহিষ্কৃত) জাকারিয়া পিন্টুর সমর্থকরা বিক্ষোভ মিছিলের উপর অতর্কিত হামলা চালায়। এসময় প্রকাশ্য পাথর নিক্ষেপ, গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামলসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আংশকাজনক অবস্থায় মোস্তফা নূরে আলম শ্যামলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষের এক পর্যায়ে বিগত নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের শহরের পোস্ট অফিস মোড়ের প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় কার্যালয়ের সামনে থাকা সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও ২৫/৩০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পাথর ও ইটের আঘাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) প্রবণ কুমার ও ঈশ্বরদী থানার এসআই আতাউল ইসলাম আহত হয়। রেহাই পাইনি সাংবাদিকদের রাখা মোটরসাইকেলও। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের প্রধান সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী (বহিষ্কৃত) জাকারিয়া পিন্টুর সমর্থকরা ঈদের আগের রাতে পৌর শহরের ফতেহমোহাম্মদপুর এলাকায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, লুটপাটের ঘটনা ঘটায়। তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এখন, এই মুহূর্তেও বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে, এটা খুবই দুঃখজনক। আমরা দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি । এ বিষয়ে জানতে বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত জাকারিয়া পিন্টুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। জাকারিয়া পিন্টুর ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব( বহিষ্কৃত ) মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনও বন্ধ পাওয়া যায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণের সময় ইটের আঘাতে তিনি এবং থানার এসআই আতাউল ইসলাম আহত হন।

Post a Comment

0 Comments