ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর জেগে ওঠা চরে এবার ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপিত হচ্ছে। শনিবার ( ২৯ নভেম্বর ) দুপুরে ঈশ্বরদীর বিল বামনী ও লালপুর মৌজায় প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।
উক্ত প্রতিনিধি দলে দুইজন কোরিয়া এবং একজন অস্ট্রেলিয়াসহ তিনজন বিদেশি উপস্থিত ছিলেন। তারা হলেন এশিয়া গ্রুপের জেনারেল ম্যানেজমেন্ট প্রতিনিধি মোহাম্মদ রুশদী (অস্ট্রেলিয়া), সিন শিন গ্লোবাল লিমিটেডের প্রতিনিধি বাইয়ুঙশিয়ল সিন (কোরিয়া), এবং ডি.আই এশিয়া কোম্পানি লিমিটেডের প্রতিনিধি জংমিন ইয়ুন (কোরিয়া)।
এই প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীগন প্রকল্পের সম্ভাব্যতা, পরিবেশ ও প্রযুক্তিগত দিক সমূহ পর্যালোচনা করেন এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন। সবকিছু অনুকূলে থাকলে খুব শীগ্রই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে পরিদর্শন টিম আশাবাদ ব্যক্ত করা করেছেন।

উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করবে বাংলাদেশ, যা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথকে আরও সুদৃঢ় করবে।
শনিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনের জন্য বিদেশি বিনিয়োগকারী হেলিকপ্টার যোগে আরামবাড়িয়া বাজারের সন্নিকটে আশনা ফুটবল মাঠে আসেন। এরপর তারা ঈশ্বরদীর আরামবাড়িয়া প্রাথমিক এবং হাই স্কুলের নিকটে নদীর পাড় থেকে জেগে ওঠা চর দেখেন এবং আশেপাশের পরিবেশগত বিষয়সহ খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করেন।
0 Comments