Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেনের ইন্তেকাল

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সাংবাদদাতা: ঈশ্বরদী পৌর এলাকার আমবাগান কলোনী নিবাসী ফারুক, শ্যামল ও সম্রাটের বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম সানোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনারে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি মাঠে জানাযা নামাজ শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে সংরক্ষিত স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে, স্ত্রী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাযার আগে কথা বলেন, এলাকাবাসী নিকটতম আত্মীয় এবং তার সহকর্মী মুক্তিযোদ্ধারা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আনোয়ার হোসেন ভারতে প্রশিক্ষণ নিয়ে এদেশে এসে যুদ্ধে অংশ নেন। সানোয়ার হোসেন এলাকায় একজন মিষ্টিভাষী এবং ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন। কার মৃত্যুতে ঈশ্বরদী আমবাগান এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment

0 Comments