ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বোর্ডঘর মোড় এলাকায় বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ নভেম্বর বিকেলে কর্মী সমাবেশে হাবিবুর রহমান হাবিব বলেছেন জামায়াতের নারী কর্মীরা যেন কোরআন ছুঁইয়ে মা বোনদের কাছে ভোট চাইতে না পারেন দেশবাসীকে সেদিকে সজাগ থাকতে হবে।
হাবিব বলেন, জামায়াত মানুষকে কুরআনের শিক্ষা দেয় না। ধর্মকে ব্যবহার করে তারা এ দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে দেশের মানুষের কাছে জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখোশ উন্মোচিত হয়েছে।
মা-বোনদের জাহান্নামে ভয় ও জান্নাতের লোভ দেখিয়ে দাঁড়িপাল্লায় ভোট পাওয়া যাবে না। কারণ জামায়াত ইসলাম এ দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করছে। কুচক্রিদের সঙ্গে আঁতাত করে রক্ত ও জীবন দিয়ে অর্জিত এ দেশের গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। এই জন্য জামায়াতকে রুখতে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার সংগ্রামের ইতিহাস আমরা ভুলতে পারিনা। অগাস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। যারা ৭১ সালে মুক্তিযুদ্ধ দেখেনি তাদের বলতে চাই ৭১ এর মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। একাত্তরের মধ্যে দিয়েই দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পতাকা পেয়েছি। ৭১ কে আমরা যেভাবে সম্মান শ্রদ্ধা জানাই তেমনি ২৪ কেও আমরা সেই সম্মান জানাবো। ২৪ সালে আগষ্ট বিপ্লবে বাংলাদেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে। বেগম খালেদা জিয়া দেশ ও জনগণের কথা চিন্তা করে এ দেশ ত্যাগ করেননি। এক ছেলেকে হারিয়েছে আর এক ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। বেগম খালেদা জিয়াকে দেশ ত্যাগ করার জন্য বারংবার চাপ দিয়েছে এক এগারর সরকার। এদেশকে ভালোবেসে জনগণের কথা মাথায় রেখে তিনি দেশ ত্যাগ করেননি। মানবতার মা বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার আশু সুস্থতা কামনা করছি।
কর্মী সমাবেশের শুরুতেই বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সমাবেশ শেষে হাফেজ সোলায়মান হোসেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করে মোনাজাত করেন । আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন।
সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব ওহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মো. মকলেছুর রহমান বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, বিএনপি নেতা তুহিন চৌধুরী, সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম হামদু মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা মহিলা দলের সভানেত্রী চামেলী খাতুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ বিশ্বাস, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌর নির্বাচনে সর্বশেষ মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, সাবেক ছাত্রনেতা এনামুল হক, জুবায়ের হোসেন বাপ্পি, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু সহ অন্যান্যরা।
0 Comments