ঈশ্বরদী পাবনা উপজেলা সংবাদদাতা: পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি ২০৯৫ (সিবিএ ) এর সহ-সভাপতি জনাব জসিম উদ্দিন বাদশার অবসর জনিত বিদায় সংবর্ধনা আজ বুধবার পহেলা অক্টোবর দুপুরে জয়নগর পিজিসিবি শ্রমিক কর্মচারী চিত্র বিনোদন ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেন জনাব মোঃ আব্দুল গফুর সাধারণ সম্পাদক পাবনা জেলা শ্রমিক দল ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি।

পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং ২০৯৫ মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আহসান হাবিব সদস্য জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ও কার্যকরী সভাপতি রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, মোঃ বাবর আলী সভাপতি পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি ২০৯৫ (সিবিএ, জনাব মোঃ মোরশেদ আলম খান সাধারণ সম্পাদক পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি ২০৯৫ (সিবিএ), জনাব ভাষা প্রামানিক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা শাখা ও জনাব ছবি মন্ডল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা শাখা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পিজিসিবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হামিদুল্লাহ। পিজিসিবির প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন।
আয়োজনেঃ পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি ২০৯৫ (সিবিএ) ঈশ্বরদী শাখা। পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত।
পিজিসিবি কেন্দ্রীয় ফোরম্যান কমিটির যুব সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, রাসেল হোসেন, শাহ আলম, আকমল হোসেন ও আসাদুজ্জামান।
বক্তারা বলেন, এই বিদায় শেষ বিদায় নয়, এটা প্রতিষ্ঠানের নির্ধারিত সময় সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। এখন অফুরন্ত সময় পাবেন দল করার জন্য। স্বৈরাচারের সরকারের ১৭ বছর ৭ মাস আন্দোলন করেছি। ফ্যাসিষ্ট চলে গেলও তাদের পেতাত্মাতারা এখনো রয়ে গেছে। দল করতে গিয়ে যারা বারংবার লাঞ্চিত হয়েছেন, হতাশ হবার কিছু নেই। দীর্ঘ ১৭ বছর যারা ত্যাগ স্বীকার করেছেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে পদ পদবি পাবেন। পাওয়ার গ্রিডের অন্যতম জায়গা হল ঈশ্বরদী। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এই পাওয়ার গ্রিডে একটি মাত্র সংগঠন থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক দলের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপি যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই আমরা কাজ করবো।
0 Comments