Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

মাঝপথে বিকল ট্রেনের ইঞ্জিন, আড়াই ঘন্টা যাত্রী দুর্ভোগ

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: মধুমতি এক্সপ্রেস ঢাকা-রাজশাহী-ঢাকা পদ্মা সেতু হয়ে চলাচল করে। বিভিন্ন ধর্মীয় উৎসব মৌসুমে এই ট্রেনের টিকিটের চাহিদা প্রচুর বেড়ে যায়। এই ট্রেনে চড়ে আজ ২৮ সেপ্টেম্বর বিপাকে পড়েন শত শত যাত্রী। কেননা এই দিন সকাল ৯ টা ২৫ মিনিটের সময় ঈশ্বরদী থেকে ঢাকায় যাওয়ার পথে পোড়াদহ ও কুষ্টিয়া কোর্ট স্টেশনের মাঝামাঝি জগতি স্টেশনে পৌঁছানের পাক্কালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ঈশ্বরদী লোকো থেকে বিকল্প ইঞ্জিন এনে ১১ টা ৫৫ মিনিটে ট্রেন চালু করতে হয়। এতে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের ২ ঘণ্টা ৩০ মিনিট বিলম্ব হয়।
শুধু মধুমতি এক্সপ্রেস নয়, রেলওয়ের পশ্বিমাঞ্চলে একের পর এক আন্তঃনগর, লোকাল, কমিউটারসহ যাত্রী ও পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হচ্ছে গন্তব্যে পৌঁছানোর আগে মাঝপথে। এভাবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন যাত্রীরা। বারবার ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় শারদীয় দূর্গা উৎসব পরিস্থিতি কী হতে পারে, তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। অন্যান্য সময়ের তুলনায় শারদীয় দূর্গা উৎসবের ছুটিতে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ে। পোড়াদহ জংশন স্টেশন মাস্টার জানান, ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেন ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে ঢাকার কমলাপুরে যোগাযোগ করা হচ্ছে। ট্রেনটির ইঞ্জিন পোড়াদহ ও কুষ্টিয়া কোর্ট স্টেশনের মাঝামাঝি জগতি স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকল হয়ে যাওয়ায় আপাতত রিলিফ ইঞ্জিন দিয়ে বিকল হয়ে যাওয়া ট্রেনটি কমলাপুর স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments