Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

দূর্গোৎসবের প্রস্তুতি........ ঈশ্বরদীতে চলছে পুরোদমে প্রতিমার গায়ে রংয়ের ছোঁয়া ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: শারদীয় দূর্গোৎসবের আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। সারাদেশের মতো পাবনার ঈশ্বরদীতেও চলছে দেবী দূর্গাকে বরণের শেষ মুহুর্তের প্রস্তুতি। পূজা উদযাপন নির্বিঘ্নে করতে ইতিমধ্যেই উপজেলা পূজা উদযাপন সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং করেছে উপজেলা প্রশাসন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার বাকি রয়েছে আর মাত্র ২ দিন। এরই মধ্যে পুরোদমে চলছে প্রতিমার গায়ে রংয়ের ছোঁয়া ও সৌন্দর্যের কাজ। এ বছর ঈশ্বরদীতে ৩০টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। ঈশ্বরদী বারোয়ারী মৌবাড়ী দুর্গা মন্দির ও ঠাকুরবাড়ী সত্য নারায়ণ বিগ্রহ মন্দির কমিটির সাধারন সম্পাদক রাজেশ কুমার সরাফ জানান, প্রতিমা তৈরির পাশাপাশি পুজা অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
ঈশ্বরদীর পৌর এলাকায় ৯টি মন্ডপসহ সকল ইউনিয়নের পুজা মন্ডপ গুলোতে প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কাজে। দিন রাত পরিশ্রম করছেন কিভাবে দেবির প্রতিকৃতিতে সৌন্দর্যের ছোঁয়া লাগানো যায়। কিভাবে অন্য মন্ডপের চেয়ে নিজের তৈরি প্রতিমাকে আলাদা ভাবে সৌন্দর্য মন্ডিত করে ফুঁটিয়ে তোলা যায়। ঈশ্বরদী উপজেলায় ৩০টি পুজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব পালন করা হবে। এবছর ঈশ্বরদীর বারোয়ারি ঠাকুরবাড়ি মন্দির, মৌবাড়িয়া মন্দির, রেলওয়ে কলোনী মন্দির, মাতৃ মন্দির, সুইপার কলোনী মন্দির, হরে কৃষ্ণ মন্দির, শিব মন্দির, অরণকোলা মন্দির, দাশুড়িয়া মন্দির, নতুন হাট মন্দির, পাকশী মন্দির, সাহাপুর মন্দির, আরামবাড়িয়া মন্দির, সাঁড়া ৫ নং ঘাট মন্দির, মূলাডুলি মন্দির, সাঁড়া মন্দির ও লক্ষীকুন্ডা মন্দিরসহ বিভিন্ন জায়গায় দূর্গা পুজার প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার চক্রবর্তী জানান, এ বছর ঈশ্বরদীতে ৩০টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পুরোদমে চলছে প্রতিমার গায়ে রংয়ের ছোঁয়া ও সৌন্দর্যের কাজ। প্রতিমা শিল্পীরা সৌন্দর্য ফুঁটিয়ে তুলতে নিপুন হাতে প্রতিমার গায়ে রংয়ের ছোঁয়া, কাপড় ও অলংকারের কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। ইতিমধ্যেই প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের জন্য গঠন করা হয়েছে শক্তিশালী স্বেচ্ছাসেবক কমিটি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুল নুর জুয়েল জানিয়েছেন সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্দিরের নিরাপত্তায় ঈশ্বরদী থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। বিশেষ নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি প্রতিটি মন্দিরে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে, সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments