Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার (৯ মে) শুক্রবার ভোরে পাকশীর রূপপুরে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুজ্জামান পিন্টু ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাকশী ইউনিয়নের মৃত কোরবান আলীর ছেলে। জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক থাকলেও সাইফুজ্জামান পিন্টুর নামে মামলা না থাকায় তিনি নিয়মিত পরিষদ কার্যালয়ে বসতেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় তদন্তে সম্পৃক্ততা প্রমাণ হওয়ায় তাকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Post a Comment

0 Comments