Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ জনের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের নবীনগর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় রুবেল হোসেন নামে একজনের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। রুবেল হোসেন উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইবাদুল হোসেন এর ছেলে।
অভিযানে ঈশ্বরদী থানার পুলিশ সদস্যগণ সহযোগিতা করে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।

Post a Comment

0 Comments