Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

বেগম খালেদা জিয়া দেশে ফেরায় ঈশ্বরদীতে আনন্দ মিছিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীননেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসা উপলক্ষে ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে পাকশীর আমতলা রেলওয়ে বিভাগীয় অফিস চত্বরে এ আনন্দ মিছিল বের করা হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ৯০'র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর পক্ষ থেকে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন এর দিক নির্দেশনায় আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটিতে পাকশী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম, পাকশী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম পাতা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাজন আলী, যুবদল নেতা আরিফুল আজাদ অনল ও নুরুন নবী প্রমুখ।

Post a Comment

0 Comments