ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল রোডের জিগাতলা মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার ( ২রা মে) জুম্মা নামাজের পূর্বে বিএনপি চেয়ারপার্সন আপোষীণ নেত্রী বেগম খালেদা জিয়ার
উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই মসজিদের উদ্বোধন করেন।
এ সময় পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব আলী, সম্পাদক জমির উদ্দীনসহ অর্থ সহস্রাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।
সার্বিক আয়োজনে
ছাত্র নেতা রফিকুল ইসলাম নয়ন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। জুম্মার নামাজের পর বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, এক সময় এখানে পানি এবং জঙ্গল ছিল। ছোটবেলায় এখানে আমরা মাছ ধরেছি। এখানে কখনো মসজিদ হবে ভাবতে পারিনি। এই অঞ্চলে নতুন নতুন বসতি গড়ে উঠেছে। আশপাশের মসজিদে এ অঞ্চলের মানুষ নামাজ পড়তে যেত। আল্লাহর অশেষ কৃপায় এখানে সকলে সহযোগিতায় মসজিদ গড়ে উঠেছে। এই মসজিদে বয়স্ক মুসল্লিদের সঠিকভাবে নামাজ কালাম পড়ার নিয়ম কানুন শিখাবেন। একই সাথে এই মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি।
0 Comments