Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

নিয়ম মেনে ঔষধ বিহীন সুস্থ জীবন যাপন সম্ভব বলে ঈশ্বরদীতে মন্তব্য করেছেন------ডাক্তার মুজিবুর রহমান।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে ফ্রী হেলথ সেমিনার আজ শনিবার ৩রা মে বিকেলে স্বপ্নদ্নীপ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। নিয়ম মেনে ঔষধ বিহীন সুস্থ জীবন যাপন সম্ভব বলে ঈশ্বরদীতে মন্তব্য করেছেন প্রধান অতিথি কার্ডিওলজিস্ট এবং অল্টানেটিভ ডাক্তার নামে পরিচিত ডাক্তার োমুজিবুর রহমান।
স্বপ্নদ্বীপ রিসেটের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাউজ অফ হারমনির পরিচালক সামিউল মোখাম্মাদ, স্বপ্নদ্বীপ রিসোর্টর চেয়ারম্যান আলহাজ্ব সাইদুল ইসলাম মান্না সরদার ও সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান। প্রধান অতিথি বলেন, একমাত্র প্রকৃতি পারে আপনাকে সুস্থ করে তুলতে। ওষুধ বিহীন স্বাস্থ্যকর জীবন যাপন ও প্রাকৃতিক উপায়ে সুস্থতা। অন্তর সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন। আমরা কোন খাবার খাব এবং কোন খাবার বর্জন করব তা আগে জানতে হবে। সুস্থ থাকতে হলে আমাদেরকে প্রাকৃতিক খাবার খেতে হবে। শাক-সবজি বেশি খেতে হবে, মাছ কম এবং মাংস তুলনামূলক কম খেতে হবে। খাবার এবং পানি ভালো না হলে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে। সে কারণে বিশুদ্ধ পানি পান করতে হবে।
তিনি আরো বলেন, কোন খাবার অল্প সময়েই হজম হয়ে যায়।কিছু খাবার আছে হজম হতে দুই থেকে ৪ ঘন্টা সময় লাগে। খাবারের সাথে ফল খাওয়া যাবে না। খাবারের এক ঘন্টা আগে বা পরে ফল খেতে হবে। ভাত খাওয়ার সময় পানি পান করা যাবেনা। খাবারের ৪০ মিনিট পরে পানি পান করলে আপনার পেটে গ্যাস হবে না। স্বপ্নদ্বীপ রিসোর্টর মহতি উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।

Post a Comment

0 Comments