Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালন

সেলিম আহমেদ, ঈশ্বরদী প্রতিনিধি ॥ শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঈশ্বরদীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে। পহেলা মে বৃহস্পতিবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভার আয়োজন করেন। স্ব-স্ব প্রতিষ্ঠান চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
এদিকে পাবনা জেলা ট্রাক- ট্রাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ ভাষা প্রামানিক ও সদস্য সচিব মোঃ আবু বক্কর, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল ঈশ্বরদীর সভাপতি মাসুদ রানা নয়ন ও সাধারন সম্পাদক ছবি মন্ডল। পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী উপজেলা শাখা, সিএনজি শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী উপজেলা শাখা, বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল বলেন, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকের স্বার্থ রক্ষা এবং অধিকার আদায়ের দাবিতে সারা বিশ্বের শ্রমজীবী মানুষ ব্যাপক কর্মসূচি পালন করে থাকে। ১৮৮৬ সালের পহেলা মে শিকাগোর রাস্তায় ঘটে যাওয়া ঘটনাবলি থেকে এ দিবসের উৎপত্তি। সেদিন আট ঘন্টার শ্রম, মজুরি বৃদ্ধি, কাজের উন্নত পরিবেশ ইত্যাদি দাবিতে শ্রমিক সংগঠন শিল্প ধর্মঘটের ডাক দিয়েছিল। অত্যন্ত বর্বরপন্থায় সে ধর্মঘট দমন করা হয়। এতে ১১ জন শ্রমিক প্রাণ হারান। সেলিম আহমেদ ঈশ্বরদী প্রতিনিধি মোবাইলঃ ০১৭১১-১০৮৭৯০

Post a Comment

0 Comments