Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীর সাহাপুরে জামায়াতের দাওয়াতী সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিদিনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আয়োজনে গণসংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে সাহাপুরের মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জামায়াতের পাবনা জেলা নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা আওকাতুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সাবেক সভাপতি ও মাওলানা নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ছগির বিন নাসির, ইউপি সদস্য ও জামায়াত নেতা ফরিদ আহমেদ, ইউনিয়ন জামায়াত নেতা ইকবাল হোসেন, আকিবুর রহমান রিয়াদ, কবির আহমেদ, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আকম
ল হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা মুফতি এনামুল কবির।

Post a Comment

0 Comments