ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঈশ্বরদী থানার আওতাধীন পাকশী পুলিশ ফাঁড়ির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেলে পাকশী ইউনিয়নের বাঘইল সরদারপাড়া মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাকিউল আজমের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য দেন শিক্ষক মহররম আলী, স্থানীয় ঠিকাদার আখতার হোসেন, রফিকুল ইসলাম লিটন, পাকশী ফাঁড়ির উপপরিদর্শক মুকুল আলী, হাফিজুল ইসলাম ও এলাকাবাসী মাহফুজুর রহমান মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ সেবক মাসুদ রানা মাসুম।
বক্তারা সমাজে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উঠান বৈঠকের মতো কার্যক্রম মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করে, যা অপরাধ দমনে ইত
িবাচক ভূমিকা রাখতে পারে।
সভায় পাকশী ফাঁড়ির ইনচার্জ শাকিউল আজম বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। আমরা চাই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। এর জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ স্থানীয় তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণে এমন উদ্যোগ সামাজিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।
0 Comments