ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী শহরের মশুড়িয়া পাড়ার মোঃ রতন ইসলাম (৩৫), পিতা মোঃ আইনুল ইসলাম, সে একজন আটো গাড়ি চালক । সে তার আটো বোরাক গাড়ি নিজেই নিয়মিত ভাবে ঈশ্বরদী ও তার আশপাশে ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে । গত ০৫/০৪/২০২৫ তারিখ সময় আনুমানিক সকাল ০৮.০০ ঘটিকায় তার তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত অটো বোরাক গাড়িটি লইয়া ভাড়ার উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ০১:০০ ঘটিকার সময় শহরের শেরশাহ রোড কোবা মসজিদের পার্শ্বে হইতে ভেলুপাড়া ব্রিজের পশ্চিম পার্শ্বে একটি বিয়ে বাড়িতে ভাড়া নিয়ে যায়। যাত্রী নামিয়ে দেয় এবং মোঃ রতন ইসলাম (৩৫) তার বোরাক আটো গাড়িটি সেখানে থাকা ব্রিজ এর পশ্চিম পার্শ্বে রাখিয়া পাশের চায়ের দোকানে চা পান করতে যায় । চা পান শেষে তার আটো বোরাক গাড়িটির কাছে এসে দেখে গাড়ীটি নেই ।

আটো বোরাক গাড়িটির অজ্ঞাতনামা চোর বা চোরেরা অসৎ উদ্দেশ্যে চুরি করিয়া নিয়া যায়। এই ঘটনার প্রেক্ষিতে ঈশ্বরদী থানায় একটি চুরি মামলা রুজু হয়। যাহার নং-১৪, তারিখ-০৭/০৪/২০২৫ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড । পাবনা জেলারপুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পাবনা এবং ঈশ্বরদী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পাবনা মহোদয়দের তত্ত্বাবধায়নে, মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানার নেতৃত্বে ঈশ্বরদী থানার একটি চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুজানগর থানাধীন নাজিরগঞ্জ হতে আটো বোরাক গাড়ি চোর চক্রের মূল হোতা মোঃ রুবেল হোসেন (২৮), পিতা-মোঃ আজিজুল সরদার, মাতা-মোছাঃ রুবিয়া খাতুন, সাং-মহেন্দ্রপুর পশ্চিমপাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে আটক করে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্যমতে ধারাবাহিক অভিযান পরিচালনার অংশ হিসাবে পাবনা সুজানগন থানাধীন নাজিরগঞ্জ গ্রাম হতে আসামী মোঃ রুবেল হোসেন (২৮) এর হেফাজতে থাকা অত্র চোরাই ব্যাটারী চালিত অটো বোরাক গাড়ি যাহাতে ০৫ টি ব্যাটারি সংযুক্ত আছে, গাড়িটি ব্লু রঙ্গের , গাড়িটি থ্রি হুইলার , গাড়িটি ঈশ্বরদী পৌরসভার লাইসেন্স নং-৯৩, ও চেসিস নং: yoko18012445 চোরাই উদ্ধার করা হয়। উল্লেখ্য, অটো বোরাক গাড়ি চোর মোঃ রুবেল হোসেন(২৮) পাবনা, ঈশ্বরদী , কুষ্টিয়া ও রাজবাড়ী অঞ্চলের ব্যাটারী চালিত অটো বোরাক গাড়ি চোর চক্রের মূল হোতা। সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্যদের গ্রেফতার এবং ঈশ্বরদী থানা এলাকায় অটো বোরাক গাড়ি চুরির ঘটনা রোধকল্পে পুলিশ সুপার পাবনা মহোদয়ের সার্বিক সহায়তায় ঈশ্বরদী থানা পুলিশ অত্যন্ত তৎপর এবং সংকল্পবদ্ধ। অটো বোরাক গাড়ি চুরির ঘটনায় জড়িত অন্যানা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুরি সহ একাধিক মামলা আছে।
0 Comments