Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী-

২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বেসরকারি টেলিভিশন আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাতে গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, একাধিক মামলার আসামি সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন করে বুধবার আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, মোরশেদ আলম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে আবারও নির্বাচিত হন।

Post a Comment

0 Comments