Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

মাহে রমজান সমাজে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়------------আবু তালেব মণ্ডল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) বিকেলে শহরের নারিচা-মশুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, পাবনা জেলা আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
তিনি তার বক্তব্যে রোজার আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘মাহে রমজান সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। রোজা শুধু উপবাস থাকার নাম নয়, এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম। রোজার মাধ্যমে আমরা সহানুভূতি, সংযম ও সামাজিক সমতার শিক্ষা লাভ ক
রি।’ জামায়াতে ইসলামী ঈশ্বরদী পৌর শাখার আমীর মাওলানা গোলাম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক।
পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসেন শান্ত, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা রফিউদ্দিন খান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারী মাসুদ রানা মাসুম, মুফাসসিরে কুরআন মাওলানা হাবীবুল্লাহ কাওছারী প্রমুখ।
অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক রওশন কবির কিরণ, ঈশ্বরদীস্থ শাওন চা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুস সালাম, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তার সম্পাদক আজিজুর রহমান খান, পাকশী ইউনিয়ন জামায়াতের আমির ডা. ইবনুল কায়সার রাজ, পৌর ৬নং ওয়ার্ড সভাপতি ইয়াসির আরাফাত সুজন, সেক্রেটারী হাফেজ আলিফ হোসাইন, ইবনে সিনা ফার্মার এরিয়া ম্যানেজার আজাদ হোসেন। ইফতার মাহফিলে দুই সহস্রাধিক পৌর জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments