Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে অভাবনীয় সাফল্য

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরবর্তী এলাকার জমিতে স্ট্রবেরির ব্যাপক ফলন হয়েছে। শীত প্রধান দেশের ফল হিসেবে স্ট্রবেরির প্রচলন থাকলেও প্রান্তিক কৃষকের কল্যাণে এখন স্ট্রবেরি বাংলাদেশেও সবার মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বাজারে চাহিদা, ফলন ও দাম ভালো পাওয়ায় ঈশ্বরদীতে কৃষকের মধ্যে দিনকে দিন জনপ্রিয় হচ্ছে স্ট্রবেরি চাষ।
কৃষি সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ি গন্ধ, বর্ণ ও স্বাদে আকর্ষণীয় স্ট্রবেরি ফলের রস, জ্যাম, আইসক্রিম, মিল্ক শেকসহ শিল্পায়িত খাদ্য তৈরিতে স্ট্রবেরির সুগন্ধ ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। ১৭৪০ সালে ফ্রান্সে প্রথম স্ট্রবেরির চাষ শুরু হয়। শীত প্রধান দেশে ফল স্ট্রবেরি হলেও বর্তমানে বাংলাদেশের যেসব এলাকায় শীত বেশি সেসব এলাকায় বিভিন্ন জাতের স্ট্রবেরি চাষ হচ্ছে। অনেকে শখে বাড়ির টবে বা ছাদ কৃষিতে চাষ করলেও এখন বাণিজ্যিক ভাবে স্ট্রবেরির চাষ শুরু করেছেন ঈশ্বরদীর কয়েকজন কৃষক।
রাজশাহীতে এক কৃষককে দেখে ২০১৪ সালে স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ হন নজরুল ইসলাম। তখন থেকেই তিনি স্ট্রবেরি চাষ শুরু করেন। প্রথমে দুই বিঘা জমিতে স্ট্রবেরি আবাদ করলেও বর্তমানে চার বিঘা জমিতে আবাদ করছেন। ধীরে ধীরে এ কাজে অভ্যস্থ হয়ে উঠেন। বর্তমানে তিনি নিজেই স্ট্রবেরি চারা উৎপন্ন করেন এবং এ কাজে লাভবান হচ্ছেন। তার সফলতা দেখে গ্রামের অন্য কৃষকরাও স্ট্রবেরি চাষে আগ্রহী হয়েছেন। বর্তমানে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নে পলিথিন মালচিং প্রযুক্তি ব্যবহার করে স্ট্রবেরি চাষ করছেন নজরুল ইসলা
নজরুল ইসলাম জানান, চার বিঘা জমিতে স্ট্রবেরি চাষে তার খরচ হয়েছে ৬ লাখ টাকা। যেখানে বীজ, সার, কীটনাশক ও শ্রম খরচ রয়েছে। বর্তমানে তিনি ১৮ হাজার স্ট্রবেরি চারা লাগিয়েছেন। আমেরিকান ফেস্টিভ্যাল, উইন্টার ডন, থাইল্যান্ড ও বার-৩ জাতের স্ট্রবেরি তিনি চাষ করছেন। এসব জাত উচ্চ ফলনশীল এবং সুস্বাদু ও পুষ্টিকর। তিনি বলেন, অক্টোবরে চারা লাগানো হয়। ডিসেম্বরের দিকে ফুল আসে। মার্চ মাসে ফল পাকে। এবারের আবহাওয়া অনুকূলে থাকায় ফলন আরও ভালো হতে পারে। প্রতি বিঘায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করতে পারবেন। মোট আয় ১৮ থেকে ২১ লাখ টাকার মতো আয় হতে পারে। ১২ থেকে ১৫ লাখ টাকা লাভ হতে পারে বলে তিনি আশা পোষণ করেন। নজরুল ইসলাম আরও জানান, দুই-তিন বছর আগেও ঈশ্বরদীতে কোনো ব্যবসায়ি স্ট্রবেরি কিনতে আসতেন না। কিন্তু এখন ঢাকা, খুলনা, সিলেট, বগুড়া, কুষ্টিয়াসহ অন্যান্য শহর থেকে ব্যবসায়িরা স্ট্রবেরি কিনতে আসছেন। ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রহল্লাদ বলেন,, ফল ও সবজি উৎপাদনকারী এলাকা হিসেবে ঈশ্বরদীর সুখ্যাতি রয়েছে। নজরুল ইসলাম বর্তমানে স্ট্রবেরি চাষে সফলতা পেয়েছেন। কৃষি বিভাগ তাকে সহায়তা দিয়েছে। তার সফলতা দেখে অন্য কৃষকরাও স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

Post a Comment

0 Comments