Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ঈশ্বরদীতে যুবলীগ নেতা ডাবলু মেম্বার (২৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৯ মার্চ) অভিযান পরিচালনা করে দাশুড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দাশুড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার জনৈক আলাউদ্দিন মন্ডলের পুত্র।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৯ আগস্ট থানায় মামলা দায়ের হয়। মামলা নম্বর-১২। এই মামলার সে এজাহার নামীয় আসামী। রবিবার ডাবলু মেম্বারকে আটক করে পাবনা আদলতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments