ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীর প্রাণকেন্দ্র বাজার আর বাজারের কেন্দ্রবিন্দু ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি। ঈদকে সামনে রেখে আজ শনিবার রাতে ঈশ্বরদী বাজারের অর্ধশত শ্রমিকদের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়। এবারের ঈদুল ফিতরের ঈদ যেন নির্বিঘ্নে বাজারের শ্রমিকেরা করতে পারেন সেদিকে খেয়াল রেখে শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ চাউল বিতরণের আয়োজন করেন।
শ্রমিকদের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য সেলিম আহমেদ, জাকির হোসেন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, সাংবাদিক রিফাজ বিশ্বাস লালন, আকতার হোসেন নিফা, ফয়সাল আহমেদ জুয়েলসহ বাজারের ব্যবসায়িরা
বক্রারা বলেন, প্রতি বছর ঈদের পর বাজারে দোকানপাট বন্ধ থাকে। তখন শ্রমিকদের কাজ থাকেনা। কাজ না থাকলেও তারা যেন নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেদিকে খেয়াল রেখে প্রত্যেক শ্রমিককে ১৫ কেজি করে চাউল দেওয়া হয়েছে। বাজারের শ্রমিকদের হাতে চাউল তুলে দিতে পেরে আমরাও আনন্দ বোধ করছি। কারণ এই শ্রমিকরাই বাজারের ব্যবসায়িদের চালিকাশক্তি। শ্রমিকেরা না থাকলে বাজারে ব্যবসায়িদের নানা ধরনের সমস্যায় পড়তে হতো। আজকে আমরা যারা শিল্প ও বণিক সমিতির দায়িত্ব পেয়েছি আমরা নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করে যাব এই অঙ্গীকার ব্যক্ত করছি। আগামীতে শ্রমিকদের আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব।
0 Comments