Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে আ'লীগের হামলায় ক্ষতিগ্রস্ত ১৪৭ বিএনপি পরিবার পেল দলীয় অনুদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে আওয়ামী লীগের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিএনপি ১৪৭ নেতাকর্মীর পরিবারকে দলের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আলহাজ্ব মোড় চরগড়গড়ি মাঠে এসব অনুদান ও ঈদসামগ্রী তুলে দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০' র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির সফল সুযোগ্য আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বালাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলীয় এসব অনুদান প্রদান করা হয়।
এসময় বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, আপনাদের বাড়িঘরের উপর আওয়ামী লীগের হামলা ও ভাংচুর ও লুটপাট হয়েছিল তা পূরণ হবার নয় । এতে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই দুঃখ কষ্টের কথা ভেবে জনাব তারেক রহমান দলের পক্ষ থেকে এসব অনুদান ও ঈদ সামগ্রী পাঠিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, গত বছর (২০২৪) এপ্রিল মাসে সাহাপুরের আলহাজ্ব মোড় চরগড়গড়ি গ্রামের ১৪৭ জন বিএনপি নেতাকর্মীদের উপর স্থানীয় আওয়ামী লীগের লোকজন ব্যাপকভাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট করে এবং মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রামছাড়া করেন। এতে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে।
৭৩ বছর বয়সী গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুল হামিদ দুলাল অভিযোগ করে বলেন, 'ভোটের মাঠে না যাওয়া গত বছর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিত ভাবে তাদের চরগড়গড়ি গ্রামে সহিংস পরিস্থিতি সৃষ্টি করে ১৪৭ জন দলীয় নেতাকর্মীদের বাড়ি-ঘর ও ক্ষেতখামারে হামলা চালায়। এসময় তাদের বাড়ি-ঘর ভাংচুর, ক্ষেতের ফসল কেটে জমি দখল নেয় ও গবাদিপশু লুট করে নিয়ে যায়। এতে অনেকে আহত হন, অনেকের হাত ও পা কাটা যায়। ওই সময় তার বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট করে, কলা কেটে নেয়, ফসল নিয়ে যায়।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরর্দার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সেলিম আহমেদ, সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন বাপ্পী, ছাত্রনেতা তানভীর হাসান সুমন, তহিদুল ইসলাম তুহিন, ইব্রাহিম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments