ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ জনকল্যাণমুখী সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ 'আহ্বান' রুপপুর, পাকশী এর পক্ষ থেকে বেপজা স্কুল থেকে সাঁড়াগোপালপুর তালতলা পর্যন্ত সড়কের দুধারে বালু অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৭ মার্চ ) সকাল থেকে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে ঈশ্বরদী ইপিজেডের পার্শ্বে অবস্থিত বেপজা স্কুল থেকে সাঁড়াগোপালপুর তালতলা পর্যন্ত পর্যন্ত সড়কের দুই ধারে এই কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন আহ্বান এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মো. মাকসুদুর রহমান (চান্না), আহ্বায়ক মো. রকিবুল ইসলাম (রাকিব), যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মু. ওহিদুল ইসলাম সোহেল, মো. ফয়সাল হাসান (ইমন), মো. রায়হান সরদার, উপদেষ্টা সদস্য মো. সুজাউদ্দিন পলাশ, মো. হাফিজুর রহমান সজিব, মো. শফিকুল ইসলাম রাজিব, মো. জাহিদুর রহমান রনি।
উল্লেখ্য, এই সড়কের দুই ধারে বালু জমার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এলাকার এবং রাস্তা চলতি সাধারণ মানুষ। পথচারী, মোটরসাইকেল আরোহী এবং সাধারণ মানুষের জন্য এই মহাসড়কের দুধারে জমে থাকা বালু যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এবিষয়ে 'আহ্বানের' পক্ষ থেকে আহবায়ক মো. রকিবুল ইসলাম রাকিব ও উপদেষ্টা সদস্য আবুল কালাম আজাদ সাঈদ আলোচনা করে সড়কের দুই ধারের বালু অপসারণের এই জনকল্যাণমুখী কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়।
0 Comments