ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল সড়কে জেলা প্রজনন কর্মকর্তার অফিসের সামনে ৭ দফা দাবিতে গতকাল রোববার ২৩ মার্চ সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা মানববন্ধন করেছেন।
বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান পাবনা জেলা সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাহাবুল ইসলাম কার্যকরী সহ-সভাপতি, ইমদাদুল হক সহযুগ্ম সম্পাদক, আশরাফুল ইসলাম সভাপতি চাটমোহর, আলমগীর হোসেন সভাপতির সাথিয়া, মনসুর হোসেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, প্রচার সম্পাদক আলাউদ্দিন আলী আজাদ ও অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু।

বক্তারা বলেন, দির্ঘ ১৯ মাস যাবত আমরা বেতন পাচ্ছিনা। পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করতে হচ্ছে। আমরা রোদ বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করে থাকি। সামনে ঈদ পরিবারের সদস্যদের জন্য কিছুই কেনাকাটা করতে পারিনি। আমাদের সাধ্যমত দাবি না মানা হলে আগামীতে এক দফায় রূপান্তরিত করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিবো। আমরা দেশের মানুষের মাংস এবং দুধের চাহিদা মিটিয়ে থাকি। বিশ্বের কোথাও কাজ করার পর বেতন নেই এমন ঘটনা নজিরবিহীন। আমাদের উপর বৈষম্য করা হচ্ছে বলে আমরা মনে করি। আমাদের সাধ্য দফা গুলো আপনাদের সামনে তুলে ধরা হলো।
বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানদের ৭ দফা দাবি সমূহ। এ আই টি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মানজনক ভাতা /দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত করতে হবে।
একই ইউনিয়নে একাধিক এ আই টি নিয়োগ প্রক্রিয়া ( নিজ খরচ,যথাযথ প্রক্রিয়াবিহীন প্রশিক্ষণ) বাতিলকরতে হবে।
এতগুলো বেসরকারি কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুদিয়ে টার্গেট প্রথা বহাল রাখা যৌক্তিক। টার্গেট পূরনের বাধ্যবাধকতা শিথিল করতে হবে।
এ আই টি দের চাহিদা মোতাবেক সিমেন নিশ্চিত করতে হবে।
সরকারি সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ অফিস,জেলা প্রাণিসম্পদ অফিস, ও দিদি (এ আই ) অফিসকে যথোপযুক্ত ভূমিকা পালন করতে হবে।
বেসরকারি এ আই কর্মীদের উপজেলা প্রাণিসম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারি করতে হবে।
বিষয়টি ইতোমধ্যে আমরা উপদেষ্টা, সচিব ও মহাপরিচালক মহোদয়ের অবহিত করেছি। ক্যানে রক্ষিত সিমেনের সজীবতা বজায় রাখতে যথারীতি নাইট্রোজেন গ্যাস সরবরাহ অব্যাহত রাখার বিনীত অনুরোধ জানিয়েছি।
0 Comments