Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে ছাত্র শিবিরর অর্থসহ কুরআন বিতরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইসলামী ছাত্র শিবির ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আজ রোববার (২৩ মার্চ) সকালে শহরের আলহাজ্ব মোড়স্থ দারুস সালাম ট্রাষ্ট ভবনে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।
ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য পাবনা জেলা জামায়াতের আমীর এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াত মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, পাবনা জেলার সাবেক সভাপতি ও ঈশ্বরদী জামায়াতের আমীর অধ্যাপক ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার এইচ আর ডি সম্পাদক শাহেদ ইমরান, পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসেন শান্ত, ছাত্র নেতা আবুল বাশার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে সহজ ও সাবলিল ভাষায় অর্থসহ কুরআন বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments