ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাকশী ইউনিয়ন শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) পাকশীর আমতলা ফুটবল মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ৯০' স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির সফল আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী সেকেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতায়তাবাদী দল বিএনপি ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব মোঃ আজমল হোসেন সুজন, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু সরদার, পাকশী ইউনয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম পাতা, পাকশী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা জাসাসের সাধারন সম্পাদক এনামুল হক মাষ্টার, সাবেক ছাত্রনেতা মোঃ রাজন আলী, পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুজন হোসেন, যুবদল নেতা নয়ন রহমান চঞ্চল, যুবদল নেতা নিজাম, পাবনা জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মোঃ নূরুন নবী, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী উপজেলা শাখার সা

বেক সাধারণ সম্পাদক মোঃ তানবীর হাসান সুমন।
শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে বিচার করার দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, আমাদের বিচার ছাড়া, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া দেশে শান্তি আসবে না। আমাদের ছেলেদের রক্তের ওপর দাড়িয়ে যারা ক্ষমতায় আসতে চায় তাদের বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কোনো নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে আওয়ামী লীগ ও সঙ্গে থাকা সব দলকে নিষিদ্ধ করতে হবে। পাড়া মহল্লায় যেসব আওয়ামী লীগ নেতাকর্মী ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।
তিনি আরো বলেন, ঈশ্বরদীর বিএনপিতে আমরা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দেখতে চাই। পুলিশের জেল-নির্যাতন এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রাজপথে টিকে আছি। কিন্তু দলে কিছু সুযোগসন্ধানী অনুপ্রবেশ করে ষড়যন্ত্র করছে। দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ঈশ্বরদীর বিএনপি ঐক্যবদ্ধ, এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমরা প্রস্তুত।”
বক্তারা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
0 Comments