Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি ৪০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন করেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর মিউচ্যুয়াল ফাউন্ডশন। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মিউচ্যুয়াল ফাউন্ডশনের সিইও সামিয়া চৌধুরী।
মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের আজিবন দাাতা সদস্য তাসলিম আরিফ ও সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মোঃ জামিলুর রহমান।
বক্তারা বলেন, নারী পুরুষের বৈষম্য কমিয়ে আনতেই মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণের আয়োজন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়ি অনেক দূরে হওয়ার পরেও হতদরিদ্র পরিবারের পক্ষ থেকে মেয়েদের বাইসাইকেল কিনে দেওয়া সম্ভব হয় না। আজকে যারা বাইসাইকেল পেয়েছ তোমাদের জন্য নারী শিক্ষা হবে আরও সহজ। বাইসাইকেল চালিয়ে স্বপ্ন বিজয়ের সামনে এগিয়ে চলবে তোমরা। তোমরা স্বপ্নের সারথী হয়ে কাজ করবে। স্বপ্ন সারথী স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয় সেজন্যই আমাদের এই আয়োজন। আজকে যারা বাইসাইকেল পাওনি তোমাদের মন খারাপ করার কিছু নেই। আগামীতে আরো বেশি শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হবে।

Post a Comment

0 Comments