ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। রেলওয়ে যান্ত্রিক বিভাগের শ্রমিক ও কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদ আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে ঈশ্বরদী শহরের লোকো গেট সংলগ্নে মানববন্ধন করেছে। গত ১৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের স্মারকলিপি প্রদান করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল ফিটিং স্টাফদের ফিডার পদ পূর্তির তারিখ হইতে পদোন্নতি প্রদান না করা হইলে ৩ মার্চ সোমবার হইতে লাগাতার কর্মবিরতি। পদবীর নাম পরিবর্তন করতে হবে এবং ২০২০ সালের নিয়োগ বিধি বাতিল করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন, সাধারণ সম্পাদক মোঃ ছবি মন্ডল, বাংলাদেশ রেলওয়ে যান্ত্রিক বিভাগের শ্রমিক ও কর্মচারী সমন্বয়ক ঐক্য পরিষদের সমন্বয়ক সজিব খান,, ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মীর মোহাম্মদ ইউসুফ আলী, ফিটার গ্রেড ওয়ান রাশেদুল ইসলাম, ইলেকট্রিশিয়ান তরিকুল ইসলাম, ইলেকট্রিশিয়ান গ্রেট ২ মোঃ ফরিদ উদ্দিন, এস এস ইলেকট্রিশিয়ান মোঃ শফিকুর রহমান, এসএস ফিটার মামুনুর রশিদ ও এসএস ফিটার মনিরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, এসি রুমে বসে কতিপয় অসাধু কর্মকর্তারা আমাদের কথা চিন্তা না করে তাদের ভুড়ি মোটা করার জন্য ব্যস্ত থাকেন। আমরা রানিং স্টাফরা যদি কর্ম বিরতিতে যাই তাহলে আপনাদের পাছার নিচে চেয়ার থাকবে না। গত ১৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আমাদের সকল ফিটিং স্টাফদের ফিডার পদ পূর্তির তারিখ হইতে পদোন্নতি প্রদান না করা হইলে আগামী ৩ মার্চ (সোমবার) হইতে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। একই সাথে তাদের পদবীর নাম পরিবর্তন করা এবং ২০২০ সালের নিয়োগ বিধি বাতিল করার আহ্বান জানান।
0 Comments