ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। আলহাজ্ব মো: নজরুল ইসলাম বিপ্লব নিজের অর্থায়নে জায়গা কিনে বায়তুল্লাহ নুর জামে মসজিদ নির্মাণ করেন। তিনি ঘোষণা দেন যারা ৪০ দিন জামাতের সাথে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তাদেরকে একটি করে বাইসাইকেল প্রদান করা হবে। সেই মোতাবেক আজ শনিবার ৪ জানুয়ারি বাঁশেরবাদা বাজারে সামিন প্লাজার সামনে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৮ জনকে বাইসাইকেল প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহানাফ আবিদ সামিন। সামিন প্লাজা, স্টুডেন্ট অব ব্যাচেলার অব ইনফরমেশন টেকনোলজি ইন ম্যাককোয়ারী ইউনিভার্সিটি অষ্ট্রেলিয়া।

বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক, সাবেক সভাপতি বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়, মোতয়াল্লী বায়তুল্লাহ নুর জামে মসজিদ আলহাজ্ব মো: নজরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মাওলানা নাসির আহমাদ, হাফেজ মাওলানা মো: নিজাম উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল আজিজ, হাফেজ মাওলানা জিয়াোউল ইসলাম বিশ্বাস,হাফেজ মাওলানা শাহরিয়ার, হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম রনি, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা বেলাল হোসেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ও
বায়তুল্লাহ নুর জামে মসজিদের সভাপতি মাসুদুল হাসান মাসুদ। কোরআন থেকে তেলওয়াত করেন, ফায়িম ফয়সাল মোয়াজ।

,বক্তারা বলেন, বায়তুল্লাহ নুর জামে মসজিদে ৪০ দিন ব্যাপী তাকবিরুল্লার সাথে নামাজ আদায় করেছে তাদের বাইসাইকেল প্রদান করা হয়। পাবনা জেলায় এই প্রথম মুসল্লীদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়। মসজিদে নতুন নতুন মুসল্লী আগমনের জন্য এধরনের পুরস্কারের আয়োজন করা প্রয়োজন। একজন ইমামেরও দীর্ঘ ৪০ দিন একাধারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো অসম্ভব হয়না। কিন্তু কোমলমতি শিশুরা একাধারে দীর্ঘ ৪০ দিন মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। আমাদের দেশের শিশু কিশোররা পথ ভ্রষ্ট হয়ে বিপথে চলে যায়। তাদেরকে মসজিদ মুখি করতেই এই আয়োজন করা হয়।
0 Comments