Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীর চরগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শুক্রবার ৩'রা জানুয়ারি সন্ধ্যায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০'র গণআন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহবায়ক জননেতা হাবিবুর রহমান হাবিব।
সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মক্কেল মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার লুবনা, পাবনা জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, পাবনা জেলা কৃষক দলের যুগ্ন সম্পাদক আহসানুল হক মুন্না, উপজেলা কৃষকদলের আহবায়ক পাঞ্জুর রহমান সরদার, সদস্য সচিব মইনুল ইসলাম সরদার ও ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া হাসেম।
বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা মেহেদী হাসান, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তহিদুল ইসলাম তুহিন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা মহিলা দলের সদস্য সচিব চামেলি বেগম ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস।
হাবিবুর রহমান হাবিব বলেন, কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে। একই সাথে কৃষি উপকরণ ও কৃষি সরঞ্জামের দাম কমাতে হবে। কৃষক রোদ বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে তার ন্যায্য মূল্য পায় না। বর্তমানে বাজারে পানির চেয়েও কৃষকের উৎপাদিত সবজির মূল্য অনেক কম। বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ১০০ কোটি টাকা কৃষি অনুদান দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকার কৃষি ঋণ এবং ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। তারুণ্যের অহংকার তারেক জিয়া তার বক্তব্যে বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ভর্তুকি দেয়া হবে। কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্যের ব্যবস্থা করা হবে।

Post a Comment

0 Comments