Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক মিন্টু ঢাকায় গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ৩ ঘটিকার দিকে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রাখে। খবর পেয়ে আমরা গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আটক আবুল কালাম আজাদ মিন্টুকে নিয়ে যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার বেলা ৩ টার দিকে ফার্মগেট এলাকায় তাকে আটক করে লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রাখে। বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

Post a Comment

0 Comments