Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

মানবতার ফেরিওয়ালা তাসলিমা আক্তার তাসরিয়া

বিশেষ প্রতিনিধি।। বাংলাদেশে এখনো অনেক মানুষ রয়েছে যারা মানবতার ফেরিওয়ালা হিসাবে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন। এই মানুষগুলোর মধ্যে একজন হচ্ছেন তাসলিমা আক্তার তাসরিয়া। তিনি প্রতি মাসে রাতের বেলা ৫০০ অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষ ও পথ শিশুদের মুখে খাবার তুলে দেন। কষ্টার্জিত নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। এরপর রান্নার কাজ শেষ করে প্যাকেট জাত করে দু চারজন সহযোগীকে সাথে নিয়ে রাতের আঁধারে বেরিয়ে পড়েন রাস্তাতে। খুঁজতে থাকেন অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষ ও পথশিশুদের। যেখানেই তাদের দেখা পাওয়া যায় সেখানে তিনি তাদের মুখে খাবার তুলে দেন। অসহায় ছিন্নমূল মানুষগুলো রাতের বেলা খাবার পেয়ে তাদের মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। তাসলিমার দেয়া খাবার খেয়ে ওই সকল মানুষগুলো নিদ্রা দেবীর কোলে অঘোরে ঘুমিয়ে পড়েন। যাদের বাড়িতে পানি খাওয়ার টিউবয়েল নেই সে সকল পরিবারের মাঝে অসংখ্য টিউবওয়েল বিতরণ করেছেন তাসলিমা।
তাসলিমা আক্তার তাসরিয়া বলেন, এদেশের অনেক হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল মানুষ পও পথশিশু রয়েছে যারা তিন বেলা পেট পুড়ে খেতে পারেন না। এ সকল মানুষদের দেখে আমার মনে খুব কষ্ট জাগে। মনে মনে সংকল্প করি এদের মুখে যদি একটু খাবার তুলে দিতে পারি তাহলে আমার সার্থকতা। এরপর থেকে প্রতিমাসে রাতের বেলা অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র মানুষ ও পথশিশুদের খুঁজে বের করে তাদের হাতে খাবারের প্যাকেটটি তুলে দেই। যখন তাদের হাতে খাবারের প্যাকেটটি তুলে দেই, তখন আমার আনন্দে মন ভরে যায়। দুচোখে আনন্দের অশ্রু ভাসতে থাকে। আমি এদেশের একজন অতি ক্ষুদ্র মানুষ। এদেশে যাদের অঢেল টাকা পয়সা ধন-সম্পত্তি রয়েছে সে সকল হৃদয়বান মানুষ এগিয়ে এলেই তৃণমূল মানুষের মুখে আনন্দ ফুটে উঠবে। আমি চেষ্টা করে যাচ্ছি আগামীতে আরও বেশি মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এসব করতে অনেক টাকার প্রয়োজন হয়। হৃদয়বান মানুষেরা যদি আমার দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমি উদ্যোমের সাথে আরও বেশি মানুষের জন্য কাজ করতে পারবো।

Post a Comment

0 Comments