ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধ।। দাশুড়িয়া ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশটাকে খোলস বানিয়ে ফেলেছে। বৈষম্য বিরোধী ছাত্রদের গণআন্দোলনে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আপোষীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক, ৯০'র স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের মহানায়ক ও দাশুড়িয়া ডিগ্রী কলেজের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, কলেজের সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাব। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানের পাশাপাশি কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি করানোর জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। স্বৈরাচার এরশাদ পতনের পর বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন। তখন তিনি শিক্ষকদের ২৫ ভাগ বোনাস দিয়েছিলেন। আওয়ামী লীগ সে সময় সংসদে বসে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ ১৫ বছরে ও এক ভাগ বোনাস বারায়নি। তারা খালেদা জিয়ার দেওয়া ২৫ ভাগ বনসাই রেখেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন। তারপর থেকে এদেশে গণতন্ত্র বলে কিছুই ছিল না। এই কলেজের শিক্ষার মান অনেকাংশে ভালো। আগামী দিনে কলেজে শিক্ষার মান আরও বেশি ভালো করার জন্য সকল শিক্ষককে একযোগে কাজ করতে হবে। এই কলেজ প্রতিষ্ঠায় যার বেশি অবদান সে হচ্ছেন প্র্যায়াত আবদুল হামিদ জিন্নাহ।

দাশুড়িয়া ডিগ্রী কলেজের বিদ্যুৎ শাহী সদস্য আব্দুস সামাদ সুলভ মালিথা, দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, চাটমোহর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সহকারি অধ্যাপক হাসানুজ্জামান, সহকারি অধ্যাপক আফজাল হোসেন, সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন, সরকারি অধ্যাপক নুরজাহান খাতুন, সহকারী অধ্যাপক ফারহানা হোসেন, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক সেলিম হোসেন জুয়েল ও সহকারী অধ্যাপক রেজাউর রহিম বাবু।
0 Comments