ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সাঁকোর কাছে গোলাগুলিতে দুজন গুলি বৃদ্ধ । সেলিম হোসেন ৪১ পিতা রুকু বিশ্বাস ও আইনুল ৫০ পিতা আহাদ উদ্দিন। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাবেরী জানান, আজ রোববার ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় বাঘইল এলাকার রুকু বিশ্বাসের ছেলে সেলিম ৪১ আহাদ উদ্দিনের ছেলে আইনুল ৫০ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। সেলিমের তলপেটে ২টি গুলি লেগেছে। আইনুলের বাম হাতে বাম পায়ে এবং বাম থাইয়ে গুলি লেগেছে। তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে গুলি গুলো শর্ট গানের হতে পারে।
0 Comments