ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে হাবিবুর রহমান হাবিবের বাসভবন চত্বরে আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর বিকালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা বিএনপির আহবায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ।

এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাক্কে মন্ডল, সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মলিথা, বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন, মুলাডুলি ইউনিয়ন-বিএনপির আহ্বায়ক মাহফুজা খাতুন, সিদ্দিকুর রহমান মিলন মেম্বার, সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী বিশ্বাস, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক চামেলি খাতুন, পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলম হোসেন, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, মোয়াজ্জে্ম হোসেন, দুলাল মন্ডল, পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম তুহিন মেম্বার, ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমনসহ সদ্য কারা মুক্ত নেতারা বক্তব্য রাখেন । সভায় আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ।

0 Comments