Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

জেলাপর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় 'জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ০৯ (ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য ও প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সোহেলুর রহমান খান এবং ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ সাইফুল আজম খান।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের সভাপতিত্বে ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় কর্মশালার বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালট্যান্ট মো.আইয়ুব হোসেন। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা, হোটেল-রেস্তোরাঁ মালিক, শিক্ষার্থী, শিক্ষকসহ গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments