ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে সলিমপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড়ে বিএনপির প্রয়াত নেতা সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাফিজুল ইসলাম মহলদার, প্রয়াত আপিল উদ্দিন মেম্বার, প্রয়াত বিএনপি নেতা রাশেম সরদার ও প্রয়াত মতিয়ার রহমান মতি মেম্বারের স্মরন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, ৯০'র গণআন্দোলনের মহানায়ক হাবিবুর রহমান হাবিব।
সলিমপুর ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান মহলদারের সভাপতিত্বে ও শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু রহমান, সাধারন সম্পাদক মঈনুল ইসলাম সরদার, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, বিএনপি নেতা জুলফিকার মতিন লিপনসহ অন্যান্যরা।

এসময় আয়োজক কমিটির সদস্য রেজানুর রহমান বিদ্যুৎ, লিপন মেম্বার, শাহিন, বরকত, ওয়াছেব, পলান ফকির, জাহিদুলসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সদস্য ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 Comments