Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার সমাপনী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধ।। ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টে চারদিন ব্যাপী উদ্যোক্তা মেলা'র সমাপনী হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে খায়রুল গ্রুপ এর স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে উদ্যোক্তা মেলা'র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ০৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্বপ্নদ্বীপ রিসোর্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মান্না সরদার, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান ও সদ্য কারামুক্ত সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান মুকুল।
মেলায় নারীদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে ২৪টি স্টল বসানো হয়ে ছিল। স্টলগুলোতে বিভিন্ন প্রসাধনী, পোশাকসহ ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র দিয়ে সজ্জিত করা হয়েছে। এ ছাড়াও কারুপণ্য, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, অর্গানিক ফুডস, মধুসহ নিত্য ব্যবহার্য্য বিভিন্ন পণ্যসামগ্রী। আগত স্টল মালিকদের ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments