Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ছাত্রদল নেতা নয়নের উপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল বের হয়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সর্বশেষ নির্বাচনে বিএনপি'র মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ডঘর ও জয়নগর শিমুলতলা মোড়ে উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা ন্যাক্কারজনক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। এসময় স্থানীয় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments