ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। বৈষম্য বিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন আপনারা জানেন বিগত ১৭ বছর ফ্যাসিস স্বৈরাচারিনী শেখ হাসিনার শাসনামলে তার সন্ত্রাসী ও গুন্ডা বাহিনী দ্বারা সারাদেশের মতো ঈশ্বরদীর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের শত নেতাকর্মী নানা ভাবে নির্যাতন নিপীড়নের স্বীকার হয়েছেন। দলের অনেক নেতাকর্মী নির্যাতনের স্বীকার হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস স্বৈরাচারিনী শেখ হাসিনার কথিত ট্রেন বহরে হামলা মিথ্যা মামলায় ৪৭ জন আসামি ও তাদের পরিবারের সদস্য বৃন্দ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকারের আমলেও নানা ভাবে বৈষম্যের স্কীকার হচ্ছেন এই মামলায় জামিন প্রাপ্ত নেতা কর্মীরা। আমাদের প্রিয় নয়জন নেতা ঢাকা-রাজশাহী ও পাবনা কারাগারে এখনও ফাঁসির সাজা মাথায় নিয়ে ফাঁসির সেলে মানবতর জীবনযাপন করছেন। আমরা অনতিবিলম্বে বর্তমান সরকারের কাছে তাদের মুক্তির জোর দাবি জানাচ্ছি। অন্যথায় তাদের মুক্তির লক্ষ্যে রাজপথে এই ঐক্য পরিষদ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সাংবাদিক ভাইয়েরা হচ্ছে সমাজের দর্পণ। আপনারা অবগত আছেন যে, বেহায়া ফ্যাসিস স্বৈরাচারিনী শেখ হাসিনার কারা অভ্যন্তরে শারীরিক বিভিন্ন সমস্যায় বিনা চিকিৎসা ও নির্যাতনের স্বীকার হয়ে আমাদের প্রিয় তিনজন নেতা মৃত্যুবরণ করেছেন। আব্দুল হাকিম টেনু, আবুল কালাম আজাদ ও তাহাজিবুল হোসেন লাইজু। আমরা আমাদের প্রিয় নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ তাদের শোকাহত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে আমাদের প্রিয় বাংলাদেশ নতুন করে আজ স্বাধীন হয়েছে। এই আন্দোলনে যে সকল ছাত্র-জনতা শাহাদাত বরণ করেছে আমরা তাদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি। এবং যারা আহত হয়েছেন মহান আল্লাহ তাআলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি। সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন ১৯৯৬ সাল থেকে অদ্যবধি পর্যন্ত ঈশ্বরদীতে শুধুমাত্র বিএনপিতে বিভাজনের কারণে (ঈশ্বরদী-আরঘরিয়া) নির্বাচনী আসনটিতে বিএনপির প্রার্থী বার বার পরাজিত হয়েছে। আমরা বৈষম্য বিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ আর কোন প্রকার পরাজয় দেখতে চাই না। আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আগামীর রাষ্ট্রনায়ক, তারুনের অহংকার তারেক জিয়াকে (ঈশ্বরদী-আটঘরিয়া) 'র আসনটি উপহার দিতে চাই। সেই লক্ষ্যেই আমাদের পথ চলা। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা দলের বিভাজন সৃষ্টি করেছেন বা করতে চান আমরা তাদের সাথে নেই। আগামী দিনে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি ঈশ্বরদীর মাটিতে আমরা আমাদের নেতৃত্বে করবো ইনশাল্লাহ। কেন্দ্র থেকে যার হাতে ধানের শীষ প্রতিক তুলে দেওয়া হবে আমরা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলও এই আসনটি ম্যাডাম খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দেব ইনশাআল্লাহ। কলম সৈনিক ভাইয়েরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের বাদ দিয়ে ঈশ্বরদী উপজেলা এবং গৌর বিএনপির কমিটি গঠনের চেষ্টা করলে আমরা রাজপথে তার মোকাবেলা করব রাজনৈতিক ভাবে। আমরা নিজেদের মধ্যে বিভাজন বা হানাহানি চাইনা। আমরা চাই যার যার যোগ্যতা অনুসারে বিগতদিনের শ্রম মেধা যোগ্যতা বিচার করে নেতা নির্বাচন করতে হবে। দলের ভ্যানগার্ড বিগত দিনে রাজপথে পরিক্ষিত কর্মীরাই তাদের নেতা নির্বাচিত করবে আমরা তা মেনে নেব। বসন্তের কোকিল বা অযোগ্য কাউকে নেতা বানানোর চেষ্টা করলে রাজপথের পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীরা তা কখনো মেনে নিবে না। বৈষম্য বিরোধী এই জাতীয়তাবাদী ঐক্য পরিষদ দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছে। আরাফাত রহমান কোকোসহ বিগত ১৭ বছরের মৃত্যু বরণকারী জাতীরবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ফ্যাসিস স্বৈরাচারিনী শেখ হাসিনা হটাও আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আহত ও পঙ্গুত্ব বরণকারী সকলের সুস্থ্যতা কামনা করছেন। এই ঐক্য পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আগামীর রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানকে অচিরেই দেশে ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এই মামলায় আসামিদের জামিনের জন্য যে সকল নেতৃবৃন্দ, আইনজীবী সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সহ ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয়ক আনোয়ার হোসেন জনি। এ সময় সমন্বয়ক আলাউদ্দিন বিশ্বাস, হুমায়ুন কবির দুলাল, ইসলাম হোসেন জুয়েল, ফজলুর রহমান, আব্দুল জব্বার, তুহিন বিন সিদ্দিক, এনামুল কবির, হাফিজুর রহমান মুকুলসহ সদ্য কারামুক্ত জামিন প্রাপ্ত সকলে উপস্থিত ছিলেন ।
Welcome to Our News Portal
Stay updated with the latest news and trending stories from around the globe.

0 Comments