Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীর পদ্মা নদীতে গোসলে নেমে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মনোয়ার হোসেন মুন্না (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কলেজ ছাত্র মুন্না উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের জিয়া হোসেনের ছেলে এবং সলিমপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেল যোগে মুন্না বাড়ি থেকে লক্ষীকুন্ডা নদীর তীরবর্তী এলাকায় ঘাস কাটতে যায়। এ সময় মুন্না তীরে সাইকেল রেখে নদীতে গোসল করতে নামে। নদীতে প্রচন্ড শ্রোত থাকায় ও সাঁতার না জানায় এক সময় মুন্না পানিতে তলিয়ে যায়।স্থানীয় কয়েকজন যুবক ঘটনা টের পেয়ে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।

Post a Comment

0 Comments