Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে বিদেশী রিভলবার, গুলি ও গাজাসহ যুবক আটক


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি রিভলবার, গুলি ও গাঁজাসহ সাহাবুল হোসেন (৪৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক সাহাবুল ওই এলাকার আমির হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানান, ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা 'খ' সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত সাহাবুলের শয়ন কক্ষের বালিশের নিচ হতে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও তোশকের নিচ হতে একটি লোহার তৈরী বিদেশী আট চেম্বার বিশিষ্ট সচল রিভলভার (কাঠের বাটযুক্ত দৈর্ঘ ৯ ইঞ্চি ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত) এবং ৩টি গুলি উদ্ধার করে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত টিম এই অভিযান পরিচালনা করেন। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা খ সার্কেল ঈশ্বরদী এর উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মাদক আইনে একটি ও অস্ত্র আইনে একটিসহ দুইটি মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানা গেছে। 

Post a Comment

0 Comments