ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া হাট-বাজারের মালিকানা আজ মঙ্গলবার (১৫) অক্টোবর দুপুরে হস্তান্তর করা হয়েছে। উপজেলা সাহাপুর ইউনিয়নের ভোলা ফকিরের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সমন্বয়ে এই হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। জানা গেছে, ১৪৩১ বাংলা সনের আওতাপাড়া হাট-বাজারের ইজারা নেন শাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল কুদ্দুস ফকির। গত আগস্টে সরকার পরিবর্তন ও ব্যক্তিগত সমস্যার কারণে হাটের ইজারা আদায়ে ব্যাঘাত ঘটে। পরে হাট ইজারারা মালিকদের অন্য শরীকদের পরামর্শে ১৪৩১ বাংলা সনের অবশিষ্ট সময়ের বমালিকানা ৬৫ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে একই ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের মালিক মানিক মৃধার ছেলে আক্কেল মৃধা ও তিলকপুর বাবুলচারা গ্রামের মকবুল হোসেন মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন জাকির এর নিকট হস্তান্তর করেন কুদ্দুস ফকির। এ সময়ে পূর্ব ইজারাদার কুদ্দুস ফকিরের প্রতিনিধি সাহাপুর তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভোলা ফকির বর্তমান ইজারাদার আক্কেল হোসেন ও জাহাঙ্গীর হোসেন জাকির, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকাল উদ্দিন সরদার, আওয়ামী লীগ নেতা সেন্টু ফকি, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান খান লিটনলিটন, উপজেলা কৃষকদলের সভাপতি পান্জু সাহাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান নিশানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। পূর্বের ইজারাদার কুদ্দুস ফকির জানান, ব্যক্তিগত সমস্যার কারণে হাটের ইযারা তোলা সম্ভব হচ্ছে ন। এজন্য অন্য শরিকদের পরামর্শে চলতি বছরের মালিকানা হস্তান্তর করে দিয়েছি। আমরা আমাদের চুক্তিগত ৬৫ লাখ ৫০ হাজার টাকা বুঝে পেয়েছি। হার্টের সকল কাগজপত্র আমরা নতুন ইজারাদার আক্কেল ও জাকিরকে বুঝিয়ে দিয়েছি। বর্তমান হার্টের ইজারাদার জাহাঙ্গীর হোসেন জাকির জানান, দু'পক্ষের উপস্থিতিতে আজ মঙ্গলবার দুপুরে হাটে ইজারা হস্থান্তর অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র বুঝে পেয়েছি। আমরা আশা করি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদসহ ঈশ্বরদীর সর্বস্তরের মানুষ আমাদের হাট পরিচালনায় সার্বিক সহযোগিতা করবেন।
Welcome to Our News Portal
Stay updated with the latest news and trending stories from around the globe.

0 Comments