Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীর জয়নগরে নয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবাদ মানববন্ধন

ঈশ্বরদীর জয়নগরে নয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে নিহত ব্যবসায়ী ও ইলেকট্রনিক মেকানিক নয়ন মন্ডলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে এ মানববন্ধনের আয়োজন করে নিহতের পরিবার ও জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খায়রুল ইসলাম, ডাঃ মজিবুর রহমান, জয়নগর বাজার সমিতির সভাপতি ডাবলু হোসেন, সাধারন সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মান্নান সরকার, নিহতের বাবা মজিবুল মন্ডল, নিহতের স্ত্রীসহ অন্যান্যরা।



মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘ ১ মাস পেরিয়ে গেলেও নয়ন হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যে কারনে গুরুত্বপূর্ণ এ জনপদের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এসময় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের জড়িতদের আসামিদের গ্রেফতার দাবী জানান তারা। না হলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন মানববন্ধনকারীরা।
এসময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা, জয়নগর শিমুলতলা বাজার সমিতির সদস্যরা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কয়েকশো সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর সকালে বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে নয়ন মন্ডলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার রাতে নিখোঁজ হন তিনি। নয়ন ওই গ্রামের কাঠ ব্যবসায়ী মজিবুল মন্ডলের ছেলে এবং জয়নগর শিমুলতলা বাজারের ব্যবসায়ী ও ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

Post a Comment

0 Comments