Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী ইয়াদিয়া’র এক্সক্লুসিভ নতুন শো-রুম ‘জননী মেকানিক্যাল ওয়ার্কস’ উদ্বোধন

ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী ইয়াদিয়া’র এক্সক্লুসিভ নতুন শো-রুম ‘জননী মেকানিক্যাল ওয়ার্কস’ উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। বিশ্বখ্যাত ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী ইয়াদিয়া’র এক্সক্লুসিভ নতুন শো-রুম ‘জননী মেকানিক্যাল ওয়ার্কস’ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১লা নভেম্বর) বিকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আলোবাগ মোড়ে এ শো-রুমের উদ্বোধন করা হয়।

'জননী মেকানিক্যাল ওয়ার্কস’ এর প্রোপাইটার মোঃ ইসরাঈল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হেড অব সেলস টিএম আসিবুল ইমরান, ইয়াদিয়া’র রাজশাহী- রংপুরের জোনাল ম্যানেজার রুবেল হোসেনসহ জননী মেকানিক্যাল ওয়ার্কস এর অন্যান্য সদস্য ও কর্মচারীবৃন্দ ও সূধিজন।



ইয়াদিয়ার পক্ষ থেকে জোনাল ম্যানেজার রুবেল হোসেন জানান , জ্বালানি তেলের দাম বেড়েছে। তেলের বিকল্প হিসেবে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাহন। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও এমন সাঁড়া দেখে আসলে আমরা অভিভূত। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আসলে একটি যুগোপযোগী আধুনিক সংযোজন। যার মাধ্যমে প্রকৃতির প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যত গড়তে অবদান রেখে চলেছি। পরিবেশ বান্ধব এই ইলেকট্রিক স্কুটার পারফরমেন্সেও যেমন সেরা তেমনি তার চালকদের দিচ্ছে দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা। এক চার্জে সর্বোচ্চ ১০০ কিলোমিটার চলবে। ১০০ কিলোমিটার চলতে খরচ হবে মাত্র ১৪ টাকা। আমাদের এই ইলেকট্রিক স্কুটার যা শহর এবং শহরের বাহিরের উভয় চালকদের জন্যই আদর্শ। ঈশ্বরদী ও এর আসে পাসের ক্রেতারা তাদের পছন্দের মডেলের ইয়াদিয়া ইলেক্ট্রিক স্কুটার আমাদের এই শো-রুম থেকে সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।

Post a Comment

0 Comments