Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ঈশ্বরদী পাবনা উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৬ নভেম্বর সকালে শহরের জেলা পরিষদ ডাকবাংলা থেকে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব মোঃ মনিরুজ্জামান।
বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলায় গরু, মহিষ, ছাগল ও ভেড়ার তিন হাজারের উপরে খামার রয়েছে। এছাড়া এই উপজেলাতে কয়েকশত পোল্ট্রি খামার রয়েছে । দেশের উৎপাদিত মাংস, দুধ ও ডিমের চাহিদার অনেকটা যোগান দিয়ে থাকেন ঈশ্বরদীর খামারিরা। পবিত্র কোরবানির ঈদে পার্শ্ববর্তী ভারত থেকে গরু মহিষ আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে দেশের খামারিরা কোরবানির চাহিদা মেটানোর পরও অতিরিক্ত কিছু পশু থেকে যায়। বক্তার আরো বলেন, এ সকল খামারিদের সার্বিক ভাবে পরামর্শ ও সহযোগিতা করে থাকেন ঈশ্বরদী প্রাণী সম্পদ অধিদপ্তর। বিদেশ থেকে ব্রাহামা জাতের গুরু আমদানি বন্ধ করেছে সরকার। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি। দেশে এখন আধুনিক পদ্ধতিতে প্রচুর পরিমাণে গরু উৎপাদিত হচ্ছে। আগামীতে দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু হলে তখন এদেশ থেকে গরু, মহিষ বিদেশে রপ্তানি করা হবে। সেই দিন হয়তো বেশি দূরে নয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্মকর্তা মোছা: আকলিমা খাতুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, জেলা প্রাণিসম্পদ প্রজনন কর্মকর্তা ডাক্তার আবু রেজা তালুকদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারন সম্পাদক এসএম ফজলুলর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা সুবির কুমার পাল, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম ও ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাকিল উদ্দিন। খামারিদের পক্ষে বক্তব্য রাখেন ডেইরি এবং পোল্ট্রি খামারী রাশেদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার সাইফুর রহমান। কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুল মমিন।

Post a Comment

0 Comments